ᱵᱮᱵᱷᱟᱨᱤᱭᱟᱹ:নির্মল বাংলা
ᱧᱮᱞᱚᱜ
মিশন নির্মল বাংলা প্রকল্পের প্রধান লক্ষ্যই হলো পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা বা এককথায় বলা যায় স্বচ্ছ বাংলা গড়ে তোলা এ প্রকল্পের প্রধানতম উদ্দেশ্য। গ্রামবাংলায় যেখানে শৌচাগার নেই সেই সব প্রতিটি জেলায় যাতে শৌচাগারের সু বন্দোবস্ত করে দেওয়া যায় ,এমন মহান উদ্দেশ্য নিয়েই চালু করা হয় এই মিশন। নির্মল বাংলা মিশন হল রাজ্যের গ্রামীণ এলাকা থেকে উন্মুক্ত মলত্যাগ দূর করার মিশন। এটি জাতীয় নির্মল ভারত অভিযানের রাজ্য প্রতিপক্ষ। গ্রামাঞ্চলের গরীব পরিবারগুলিতে অনাবৃত খোলা জায়গায় মলত্যাগ নিশ্চিত করার জন্য ল্যাট্রিন নির্মাণ করে এই অভিযানকে সাফল্যমণ্ডিত করে তোলা ই হল রাজ্য সরকারের অভিপ্রায়। এ ছাড়াও এই অভিনব স্কিমটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক কার্যকরী টয়লেট, রাস্তায় নিয়মিত বিরতি, পাবলিক প্লেস ইত্যাদি সুবিধাসমূহ ও সুনিশ্চিত করবে।